মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্রিস গেইলের ছক্কা রেকর্ড ভেঙে আলোচনায় তানজিদ হাসান তামিম

বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান তামিম ওয়েষ্ট ইন্ডিজের সাবেক তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলের একটি দীর্ঘদিনের ছক্কা রেকর্ড ভেঙে দিয়েছেন।

সোমবার রাজশাহী ওয়ারিয়র্স নোয়াখালী এক্সপ্রেসকে পরাজিত করে আসরে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করে। ৬ উইকেটের এই জয়ে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন তানজিদ। ২০ ওভারের ম্যাচে ২৯ রানের এই ইনিংসে তিনি ৪টি চার এবং ১টি ছক্কা হাঁকান। এই ছক্কার সাহায্যে তিনি দেশের মাঠে এক বছরে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়েন।

নোয়াখালি এক্সপ্রেস ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান করে, জবাবে রাজশাহী ওয়ারিয়র্স ৬ উইকেট ও ১৩ বল হাতে রেখে সহজ জয় নিশ্চিত করে।

চলতি বছরে দেশে টি-টোয়েন্টি ম্যাচে তানজিদের ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৪৮, যা আগের রেকর্ডধারী ক্রিস গেইলের ৪৭টির রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গেইল ২০১৭ সালের বিপিএলের সময়ে রংপুর রাইডার্সের জার্সিতে ১১ ইনিংসে ৪৭টি ছক্কা হাঁকিয়েছিলেন। কিন্তু গেইলের তুলনায় তানজিদ বেশি ম্যাচ খেলেছেন; রেকর্ড ভাঙতে তার লেগেছে ২৪টি ইনিংস।

এভাবে তানজিদ হাসান তামিম দেশীয় ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে দিয়েছেন।

শেয়ার করুন