সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যানের শোক

বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, “ভাল ব্যবহারের জন্য বেগম খালেদা জিয়া আজ সবার প্রিয়। গভীর শোকাহত।

তার সাহস, নিষ্ঠা ও দেশপ্রেম আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস।”

তিনি আরো লেখেন, “মরহুমার আত্মার শান্তি কামনা করি। পরিবারের সদস্য ও শোকসন্তপ্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।”

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন