বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ রিপাবলিকান পার্টির শোক

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)।

দলটির দপ্তর সম্পাদক সুচক চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের সবচেয়ে কঠিন সময়ে দৃঢ়তা, প্রতিরোধ ও আশার প্রতীক। তিনি ছিলেন করুণাময় নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং একজন উচ্চমাত্রার দেশপ্রেমিক। আজীবন সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও রাজনৈতিক প্রত্যাশাকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেছেন। শেষ দিন পর্যন্ত একজন যোদ্ধার মতো তিনি দেশের মানুষের পাশে ছিলেন এবং সংকটকালে জাতির জন্য আশার আলো হয়ে উঠেছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া ছিলেন বহু মানুষের অনুপ্রেরণা ও আদর্শ। তাঁর নেতৃত্ব, সাহস এবং আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিকদের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে।

বাংলাদেশ রিপাবলিকান পার্টি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানায়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।

শেয়ার করুন