নুরুল্লাহ, অভয়নগর (যশোর) প্রতিনিধি :
যশোর-৪ সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী।
দলীয় সূত্রে জানা গেছে, দলীয় নীতিমালা ও সাংগঠনিক বিবেচনায় তাঁকে যশোর-৪ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।নেতৃত্বের দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা ও নৈতিক অবস্থানের কারণে দলীয় উচ্চপর্যায়ের আস্থা অর্জনে তিনি সক্ষম হয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মনোনয়নপ্রাপ্ত প্রার্থী বলেন, জনগণের ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনী মাঠে কাজ করতে চান।যশোর-৪ আসনের সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
দলীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সমর্থন পেলে তিনি যশোর-৪ আসনে একটি গ্রহণযোগ্য ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব উপহার দিতে সক্ষম হবেন।





