শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন বলে এক বার্তায় জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

এদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলের জোটে যোগ দিয়েছে আরও দুটি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দুটি দল হলো—কর্ণেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আট দলীয় জোটের সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংবাদ সম্মেলনে নতুন যুক্ত হওয়া দুই দলের নাম ঘোষণা করা হলেও এনসিপির কোনো নেতা সেখানে উপস্থিত ছিলেন না।

শেয়ার করুন