ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য উদ্ধৃত করে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ফিলিস্তিনপন্থি সংগঠনগুলো এই ধরনের কার্যক্রমে যুক্ত হয়েছে। নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) যে গ্রেপ্তারি পরোয়ানা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করেছে, তা পোস্টারে ফুটিয়ে তোলা হয়েছে।
আইসিসি ২০২৪ সালের নভেম্বর মাসে ঘোষণা করে, গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে নেতানিয়াহুর প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গাজায় সামরিক অভিযান পরিচালনার সময় গত দুই বছরে ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানানো হয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে অভিযোগ ওঠেছে, এই যুদ্ধবিরতি প্রায়শই লঙ্ঘন করে ইসরায়েলি সেনারা আক্রমণ চালাচ্ছে।





