ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফান্দাউক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭) ডিসেম্বর) বিকাল ৩টায় নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়ন পরিষদ এ দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় করা হয়।
সভায় ফান্দাউক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আকবর এর সভাপতিত্বে এবং ফান্দাউক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সারোয়ার মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ফান্দাউক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম মিয়া। উপজেলা জিয়া পরিষদের সদস্য সচিব মহিউদ্দীন। বুড়িশ্বড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন মিন্টু, যুগ্ম আহ্বায়ক সবুজ মিয়া, রনি আহমেদ, রাকিব চৌধুরী, রাকিব মিয়া, নাসিরনগর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আকাঈদ মিয়া,সুমন মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।
সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





