শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মান্দায় মহান বিজয় দিবস উপলক্ষে আন্ত: ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

নওগাঁ প্রতিনিধি :

মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার ৩নং পরানপুর ইউনিয়নে যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত রাখতে ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে পরানপুর ইউনিয়নের স্থানীয় পরানপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ৬নং ওয়ার্ড যুব একাদশ ও পরানপুর ইউনিয়ন যুব একাদশ। খেলার নির্ধারিত সময়ে উভয় দল একে অপরের রক্ষণ ভেদে একাধিক আক্রমণ চালিয়ে নির্ধারিত সময়ে ২-২ গোলে অমিমাংসিত ছিল,ফলে ম্যাচটি গড়ায় ট্রাইব্রেকারে। শ্বাসরুদ্ধকর ট্রাইব্রেকারে ৬নং ওয়ার্ড যুব একাদশ ৫-৪ গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা দেখতে মাঠজুড়ে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলোয়াড়দের নৈপুণ্য, শৃঙ্খলাপূর্ণ খেলা ও দর্শকদের উচ্ছ্বাস পুরো মাঠকে উৎসবমুখর করে তোলে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং পরানপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাছির উদ্দিন, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, যুব জামায়াত নেতা খাইরুল বাশার ও সোহেল রানা, সাবেক ছাত্রশিবির নেতা ও ব্যাংকার তাজুল ইসলাম, ব্যাংকার সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রশিবির পশ্চিম সভাপতি মাহমুদুল হাসান, পূর্ব সভাপতি রোমান ইসলাম, ইউনিয়ন শিবির সভাপতি মাহফুজুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মালেক বলেন, “যুব সমাজকে ধ্বংসের পথ থেকে রক্ষা করতে হলে খেলাধুলা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে যুবকদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। শরীর সুস্থ রাখতে এবং মুসলিম জাতিকে শক্তিশালী ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলতে হলে নিয়মিত শারীরিক ব্যায়াম ও খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে।” তিনি আরও বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। সেই চেতনাকে ধারণ করে একটি নৈতিক, সুস্থ ও দেশপ্রেমিক যুবসমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

খেলা শেষে বিজয়ী দল ৬নং ওয়ার্ড যুব একাদশকে ট্রফি ও মেডেল প্রদান করা হয় এবং রানার্সআপ দলকেও সম্মাননা দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে।

শেয়ার করুন