রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমান হাদী হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে শায়খ আবু তাওয়ামা সংসদের কর্মসূচি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কে প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শায়খ আবু তাওয়ামা সংসদ সোনারগাঁর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম জামী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা ইউসুফ মাহমুদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নিজাম উদ্দিন সিলেটি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা শাহাদাত হোসেইন ফয়সাল, হাফেজ আল আমিন, মাওলানা আবু রায়হান, জনাব মোহাম্মদ মামুন, জনাব আবু তালেবসহ শায়খ আবু তাওয়ামা সংসদের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শরীফ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির প্রাণহানি নয়, বরং এটি ন্যায়বিচার, সামাজিক নিরাপত্তা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। এই বর্বর হত্যাকাণ্ড দেশ ও জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
সমাবেশ শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
প্রসঙ্গত, ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন। ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন তিনি। অনেক দিন ধরে তিনি গণসংযোগও করে আসছিলেন।
১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করা হয়। মাথায় গুলি করার পর দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সেখানে থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। গত শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে হাদির জানাজা হয়। এরপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়।
শেয়ার করুন