মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মাহবুব আলী জাকিরের মৃত্যুতে, ক্রিকেট অঙ্গনে শোক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মর্মান্তিক ঘটনা ঘটে। রাজশাহী ওয়্যারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরু হওয়ার মাত্র ২০ মিনিট আগে আচমকা অসুস্থ হয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। প্রাথমিকভাবে জানা যায়, তিনি হার্ট অ্যাটাক করেছেন।

মাঠের দুই পাশে ড্রেসিংরুমের সামনে ক্রিকেটাররা ওয়ার্ম-আপ করছিলেন, সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরাও। এই সময় আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। সঙ্গে সঙ্গে তাকে ঘিরে টিম স্টাফরা জড়ো হন এবং প্রাথমিক সিপিআর দেওয়া হয়। দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়, যেখানে গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

ঢাকা ক্যাপিটালস এক বিবৃতিতে নিশ্চিত করেছে, চিকিৎসকরা সমস্ত চেষ্টা সত্ত্বেও মাহবুব আলী জাকিকে বাঁচাতে পারেননি এবং শেষ পর্যন্ত হৃদ্‌রোগে তার মৃত্যু হয়েছে।

মাঠে উপস্থিতরা জানান, এই আকস্মিক ঘটনায় পুরো পরিবেশ শোকাবহ হয়ে ওঠে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন কোচ হিসেবে কাজ করা মাহবুব আলী জাকির মৃত্যু দেশের ক্রিকেট অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে।

শেয়ার করুন