শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা ১৭ আসনের ভোটার হচ্ছেন তারেক ও জায়মা রহমান

ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান। তারা ভোটার হবেন ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে। ভোটার নিবন্ধন শেষ হওয়ার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন তারা।

শনিবার (২৭ ডিসেম্বর) সাংবাদিকদের এই তথ্য জানান এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুর কবীর। তিনি বলেন, “আমরা যতটুকু জেনেছি, উনি অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।”

এনআইডি মহাপরিচালক আরও বলেন, “এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে সার্চ করে দেখবে যে সেটা কারও সঙ্গে মিলে যাচ্ছে কি-না। যদি না মিলে, ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটি আমাদের কারও হাতে নেই। এতে আমরা থেকে এনআইডি বা স্মার্টকার্ড নিতে পারবেন। পাশাপাশি মোবাইলে মেসেজও যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।”

শনিবার দুপুরেই তারেক রহমানের নিবন্ধন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন