রবিবার, ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সূর্যাস্তের আগে পৌঁছাতে না পারায় স্মৃতিসৌধে তারেকের পক্ষে নেতাদের শ্রদ্ধা

সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাতে না পারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের সিনিয়র নেতারা শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল জানায়, মহান জাতীয় স্মৃতিসৌধ বেদিতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকাল ৫টা ৬ মিনিটে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, ডক্টর আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা জানিয়েছেন, জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের এ আয়োজন ধারাবাহিকভাবে চলবে।

শেয়ার করুন