নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে কোনো ধরনের আইনি বাধা নেই।
শুক্রবার (২৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনার মাছউদ বলেন, ইচ্ছা করলে নির্বাচন কমিশন যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে।
এরই মধ্যে চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে দলের পক্ষ থেকে তার মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রায় দেড় যুগ পর সম্প্রতি দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে কেন্দ্র করে গণসংবর্ধনার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে তিনি বক্তব্য দেন।
এর আগে ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, দেশে ফেরার পর তারেক রহমান আগামী শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হবেন।





