বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিলিগুড়িতে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা

ছবি: টেলিগ্রাফ ইন্ডিয়া

কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারতবিরোধী মনোভাবের কারণ দেখিয়ে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতের শিলিগুড়ির বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি। শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া।

সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানান, গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে সময় মানবিক বিবেচনায় শিক্ষার্থী ও চিকিৎসার উদ্দেশ্যে ভারতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়। তবে বর্তমানে সেই ছাড়ও আর কার্যকর থাকবে না।

উজ্বল ঘোষ বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে সংগঠনের সদস্যরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধের সিদ্ধান্ত নেয়। সে সময় শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের জন্য ব্যতিক্রম রাখা হয়েছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশে কথিত সহিংসতা এবং ভারতবিরোধী বক্তব্যের প্রেক্ষাপটে সব ধরনের বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতির অধীনে শিলিগুড়িতে প্রায় ১৮০টি হোটেল রয়েছে এবং এসব হোটেল এই সিদ্ধান্ত কার্যকর করবে।

এছাড়া সংগঠনের বাইরে থাকা আরও প্রায় ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে কক্ষ ভাড়া দিচ্ছে না বলে একটি সূত্র দাবি করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতি বছর শিক্ষা, চিকিৎসা ও পর্যটনের উদ্দেশ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শিলিগুড়ি ভ্রমণ করে থাকেন।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

শেয়ার করুন