মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনী প্রার্থীদের জন্য এনবিআরের বিশেষ অনলাইন হেল্পডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহী প্রার্থীদের সুবিধার জন্য এনবিআর ছুটির দিনেও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বিশেষ ব্যবস্থা করেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী প্রার্থীদের জন্য অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে এনবিআর ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহযোগিতায় একটি ‘হেল্পডেস্ক’ চালু করেছে। এই হেল্পডেস্কের মাধ্যমে প্রার্থীরা সরাসরি সহায়তা পাবেন।

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-তে অবস্থিত ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের হেল্পডেস্ক থেকে আগামী শুক্রবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা এবং শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিল সংক্রান্ত সেবা প্রদান করা হবে।

শেয়ার করুন