শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সরাসরি ঢাকার পথে তারেক রহমান

Live Icon সরাসরি ঢাকার পথে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সবশেষ আপডেট পেতে চোখ রাখুন এই বাংলার চোখ লাইভে।

 ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ এএম

ঢাকার পথে তারেক রহমান

ঢাকার পথে তারেক রহমান

সিলেটে প্রায় ১ ঘণ্টা দীর্ঘ এক বিরতি শেষে তারেক রহমানের বিমান ঢাকার পথে যাত্রা শুরু করেছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৯টা ৫৫ মিনিটে এসে নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। এতে চড়েই তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরেছেন।

এরপর তারেক রহমান বিমান বাংলাদেশের BBC236 বিমানে করে ফিরছেন ঢাকায়। বিমানটি সকাল ১১টা নাগাদ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে। ১১টা ৫৫ মিনিট নাগাদ বিমানটির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা আছে।

শেয়ার করুন