মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মগবাজারে ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণে, নিহত ১

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় সিয়াম নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের মিডিয়া গলির সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ ফ্লাইওভারের ওপর দিক থেকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা একটি ককটেল ছুড়ে মারেন। বিস্ফোরকটি নিচ দিয়ে চলাচলরত এক যুবকের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, মগবাজার ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণে সিয়াম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরণের তীব্রতায় তার মাথায় মারাত্মক আঘাত লাগে। তিনি ওই সময় সেখানে দাঁড়িয়ে চা পান করছিলেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন