শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আখতার হোসাইন খান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে অভিভাবকদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ফলাফল প্রকাশের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও অভিভাবকদের সচেতন অংশগ্রহণই একটি আলোকিত প্রজন্ম গঠনের মূল চাবিকাঠি।





