আশিকুর রহমান (জবি প্রতিনিধি) :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের প্রাক্কালে স্বাস্থ্যসম্মত খাবার এবং আবাসন সমস্যা সমাধানকে প্রধান অগ্রাধিকার হিসেবে রেখে ১৩ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী একেএম রাকিব ইশতেহার পাঠ করেন। পরে প্যানেলের অন্যান্য প্রার্থীরা পর্যায়ক্রমে প্রতিটি দফা উপস্থাপন করেন।

প্যানেলের ১৩ দফার মধ্যে রয়েছে:
গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ ,আবাসন সংকটের স্বপ্ন ও দীর্ঘমেয়াদি সমাধান,মূল ক্যাম্পাসের অবকাঠামোগত সংস্কার, সম্প্রসারণ ও আধুনিকায়ন, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ দ্রুত সম্পন্ন করা,পরিবহন ও যাতায়াত ব্যবস্থার মানোন্নয়ন ও সম্প্রসারন ,স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ ,মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবীমা,শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন,হয়রানি মুক্ত ও দ্রুত প্রশাসনিক সেবা,কর্মসংস্থান সৃষ্টি, ক্যারিয়ার উন্নয়ন ও নেটওয়ার্কিং শক্তিশালীকরণ,ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ,নারী শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা,বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন,আর্থিকভাবে অসচ্ছল ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ।
সংবাদ সম্মেলনে তিন স্বতন্ত্র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী — চন্দন কুমার দাস, রাকিব হাসান ও মাশরুফ আহম্মেদ — একেএম রাকিবকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তারা বলেন, “জবিয়ানদের অধিকার রক্ষার এই লড়াইয়ে অনৈক্যের কোনো স্থান নেই। বৃহত্তর স্বার্থে শক্তিশালী নেতৃত্ব প্রদানের জন্য আমরা প্রার্থীতা প্রত্যাহার করছি।”
প্যানেলের অন্যান্য প্রার্থীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং একেএম রাকিবের পূর্ণ সমর্থন প্রকাশ করেন।





