(নওগাঁ প্রতিনিধি):
নওগাঁর মান্দা উপজেলায় পুকুরে ডুবে বায়েজিদ (৩) নামে এক শিশুর অকাল মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার সৈয়দপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ সৈয়দপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে। সে তার নানার বাড়ি প্রসাদপুর ইউনিয়নের পূজাঘাটী গ্রামে থাকত। প্রত্যক্ষদর্শীরা জানান, সবার অগোচরে খেলতে খেলতে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পুকুরে ভেসে উঠলে শিশুটিকে উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।





