নওগাঁ প্রতিনিধি :
শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাৎ কবুলিয়াত কামনায় নওগাঁর পোরশা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার উদ্যোগে সরাইগাছি জামায়াত অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনাব সাগর আলী। তিনি শহীদ শরিফ ওসমান বিন হাদির জীবন ও আদর্শের ওপর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে তিনি বলেন, শহীদ হাদি ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে অবস্থান নিতেন। তিনি আরও বলেন, শহীদ হাদির আদর্শ অনুসরণ করেই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা মোঃ আঃ রহিম। মোনাজাতে শহীদ হাদির আত্মার মাগফিরাত, শাহাদাৎ কবুলিয়াত এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার সেক্রেটারি জনাব শরিফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পোরশা উপজেলার সভাপতি মোঃ ইয়াদুল ইসলাম, সহকারী সেক্রেটারি নুরুন্নবীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। শান্ত ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত দোয়া মাহফিলটি শহীদ শরিফ ওসমান বিন হাদির আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্ত হয়।





