ঢালিউডের সুপরিচিত অভিনেতা শাকিব খান আবারও এক নতুন অবতারে ধরা দিয়েছেন, যা মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা তার নতুন লুক নিয়ে সরগরম, এবং অভিনেতার প্রতিটি স্টাইল ও উপস্থিতিই আলোচনা ও প্রশংসার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। বুধবার রাতে এই নতুন লুকে তিনি দর্শকদের মন জয় করেছেন।
গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি করপোরেট শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান। সেখানে তিনি সাদা রঙের রাজকীয় শেরওয়ানিতে উপস্থিত হয়ে দর্শকদের নজর কেড়েছেন। শো চলাকালীন তিনি বরবাদ সিনেমার জনপ্রিয় সংলাপ ‘জিল্লু মাল দে’ উচ্চারণ করে উপস্থিত সবাইকে মাতিয়ে তোলেন। পাশাপাশি তিনি নিজের চলচ্চিত্র ক্যারিয়ার এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। শাকিব বলেন, “সরাসরি সিনেমার বাইরে আমার চারপাশেও অনেক ‘জিল্লু’ আছেন, যারা ভালোবাসা দিয়ে আমাকে সমর্থন করেন।”
সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, তার পরনে ধবধবে সাদা রাজকীয় শেরওয়ানি, স্টাইলিশ কোট এবং মিলযুক্ত প্যান্ট। কোটের কলার ও হাতায় সোনালি সুতার সূক্ষ্ম কারুকাজ পুরো লুকটিকে আরও প্রিমিয়াম এবং আভিজাত্যপূর্ণ করেছে। চোখে স্টাইলিশ সানগ্লাস ও সুবিন্যস্ত চুল এবং দাড়ি মিলিয়ে শাকিব খান যেন এক বাস্তব ‘প্রিন্স’-এর রূপ ধারণ করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “যন্ত্রণার চিৎকারের চেয়ে গম্ভীর নীরবতা অনেক বেশি শক্তিশালী।”
এই পোস্টে নেটিজেনদের প্রশংসার ঢেউ বইছে। একজন লিখেছেন, “মেগাস্টার রাজার মতো ছিলেন, আছেন এবং থাকবেন। প্রিন্স-এর জন্য শুভকামনা।” অন্য একজন মন্তব্য করেছেন, “শহর জানবে, প্রিন্স আসছে; ভয়ে কাঁপবে সব দালাল।” আরও একজন লিখেছেন, “আগুন রে আগুন।”
শাকিবের আসন্ন সিনেমা ‘সোলজার’-কে কেন্দ্র করে চলচ্চিত্রপাড়া এখন ব্যস্ত। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত ছবিতে তিনি একজন দেশপ্রেমিক চরিত্রে অভিনয় করবেন, যিনি একাই লড়বেন দুর্নীতি, সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে। ছবিটি এই ডিসেম্বরেই মুক্তির জন্য প্রস্তুত।
একই সঙ্গে পরিচালক আবু হায়াত মাহমুদের নতুন ঈদের সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং-তেও ব্যস্ত সময় পার করছেন শাকিব। চলতি মাসেই ছবির শুটিং শুরু হবে এবং প্রথম দিনে তার নতুন লুকও দর্শকদের সামনে উন্মোচিত হবে।





