অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মঞ্চের উদ্যোগে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে নগরীর ভদ্রা এলাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ৩৬ মঞ্চ’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ভদ্রা মোড় থেকে পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের উদ্দেশে যাত্রা করে।

মিছিলটি নির্দিষ্ট এলাকায় পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড স্থাপন করে তাদের অগ্রযাত্রা বন্ধ করে দেয়। এ সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড সরানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, যা এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি করে। ঘেরাও কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই ভদ্রা ও পদ্মা আবাসিক এলাকায় পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের ঘটনা





