রবিবার, ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতীয় ভিসা সেন্টার পুনরায় চালু

ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ভিসা আবেদন ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম এখানে স্বাভাবিকভাবে চলছে।

এর আগে, বুধবার ভারতীয় হাইকমিশন নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার আইভিএসি–জেএফিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল। ভিসা সেন্টারের এক কর্মকর্তা জানান, “চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার দুপুর ২টায় সেন্টারটি বন্ধ থাকবে। আজ জমা দেওয়ার জন্য নির্ধারিত সব আবেদনকারীর জন্য পরবর্তী সময়ে নতুন স্লট নির্ধারণ করা হবে।”

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে দুই দেশের হাইকমিশনারকে দুই দিনের ব্যবধানে তলব করার ঘটনাও ঘটেছে।

শেয়ার করুন