রবিবার, ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হবে ফেব্রুয়ারির ২০ তারিখ

বিভিন্ন সময়সূচি জটিলতার পর আগামী বছরের অমর একুশে বইমেলার তারিখ চূড়ান্ত করা হয়েছে। মেলা ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে।

বাংলা একাডেমি বুধবার (১৭ ডিসেম্বর) এক জরুরি সভার পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে। সভায় সর্বসম্মতিক্রমে উদ্বোধন অনুষ্ঠান ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, পরিচালকেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক প্রতিনিধিরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন