বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চাটমোহরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান বাবলু গ্রেফতার 

( পাবনা প্রতিনিধি ):
পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা বাবলু উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চাটমোহর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক।
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) ওসি মোঃ রাশিদুল ইসলাম জানান, বুধবার (১৭ ডিসেম্বর) পাবনা আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী বাবলুর বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারওয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন