মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের কলেজ রোডস্থ জয়নগরপাড়া আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে কয়েকটি মামলা রয়েছে। তিনি আরও বলেন, অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৩ ও ৪ আগস্ট শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে ডা. হরিপদ রায় প্রকাশ্যে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রসহ সশস্ত্র মহড়ার নেতৃত্ব দিয়েছিলেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।





