সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় আইনের আদেশ অমান্য কর জায়গা দখলের অভিযোগ

লোহাগাড়া (চট্টগ্রাম) :
চট্টগ্রামের লোহাগাড়ায় আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও আইনের আদেশ অমান্য করে জোর পূর্বক জায়গা জবর দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গতকাল লোহাগাড়া থানায় এ অভিযোগ দায়ের করেন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের শীতা বাপের বাড়ী, ৪নং ওয়ার্ডের মৃত রাম হরি নাথ’র পুত্র পাভেল কান্তি নাথ (৩২)।

অভিযোগকারী পাভেল কান্তি নাথ জানান, বিবাদীগণের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে৷ আমি জায়গা জমির বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বিজ্ঞ লোহাগাড়া সহকারী জজ আদালত, সাতকানিয়া চৌকি, চট্টগ্রামে অপর ২৭১/২০২৫ইং দায়ের করিলে বিজ্ঞ আদালত বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করে। কিন্তু বিবাদীগণ আদালতের আদেশ অমান্য করে উক্ত জায়গা দখলের কাজ শুরু করলে আমি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের সাথে পরামর্শ করতঃ থানায় আসিয়া বিবাদীগনের বিরুদ্ধে অত্র অভিযোগ দায়ের করি।

লোহাগাড়া থানার এসআই মাহবুব জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন