সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযান চোরাকারবারি আটক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় রুপি, ভারতীয় মোবাইল ও সিমসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটকৃত এরশাদুল (৩০) উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা গ্রামের জহির উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, ১৪ ডিসেম্বর (রবিবার) দিনগত রাত আনুমানিক ৯ টার সময় সময় ধলডাঙ্গার কালজানি নদীর ভারতীয় সীমান্ত থেকে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ২,৯১০ (দুই হাজার নয়শ দশ) রুপি, দুটি ভারতীয় মোবাইল ও ভারতীয় দুটি সিমসহ তাকে আটক করে ধলডাঙ্গা বিওপির টহলরত বিজিবি ।
ভূরুঙ্গামারী থানা সূত্রে জানা যায়, এ বিষয়ে (১৫ ডিসেম্বর) ভূরুঙ্গামারী থানায় আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি (১) (বি) ধারায় মামলাটি দায়ের করে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি ও পুলিশের যৌথ নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
শেয়ার করুন