দেশের বাজারে আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকায়। শনিবার (১৩ ডিসেম্বর) ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৪৫৩ টাকা বেড়েছিল। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী:
-
২২ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ১৫,৫৯৭ টাকা
-
২১ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৫,৮০০ টাকা
-
১৮ ক্যারেট স্বর্ণ: ১ লাখ ৭৬,৩৯৫ টাকা
-
সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৪৬,৮৩৮ টাকা
এর আগে ২২ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১২,১৪৪ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ২,৪৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৩,৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৪৪,৪২৪ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণ বিক্রয়ের মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।
এছাড়া রুপার দামও বৃদ্ধি পেয়েছে। নতুন দাম অনুযায়ী:
-
২২ ক্যারেট রুপা: ৪,৫৭২ টাকা
-
২১ ক্যারেট রুপা: ৪,৩৬২ টাকা
-
১৮ ক্যারেট রুপা: ৩,৭৩২ টাকা
-
সনাতন পদ্ধতি রুপা: ২,৮০০ টাকা
এর আগে রুপার দাম ছিল ২২ ক্যারেট ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪,৪৭০ টাকা, ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতি ২,৬০১ টাকা।





