রবিবার, ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চাইলো পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারী সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে তথ্য চাইছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। হামলায় তিনি গুরুতর আহত হন।

ডিএমপি জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীর ছবিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাকে খুঁজে বের করার জন্য রাজধানীতে তৎপর অভিযান চালানো হচ্ছে। পুলিশ অনুরোধ করেছে, এই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তাকে চেনেন, দ্রুত নিম্নলিখিত মোবাইল নম্বরে অথবা ৯৯৯-এ ফোন করে জানান।

যোগাযোগ নম্বর:

  • ডিসি মতিঝিল: 01320040080

  • ওসি পল্টন: 01320040132

সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং প্রাসঙ্গিকভাবে পুরস্কৃত করা হবে।

শেয়ার করুন