সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন জয়া। এই ছবিগুলোতে তার ফ্যাশন স্টাইল ছিল একেবারেই অনন্য। অভিনেত্রীর পরনে দেখা গেছে লাল রঙের ব্লাউজ, যা পাথরের ঝলমলে কাজ দ্বারা সাজানো, সঙ্গে ধূসর রঙের জিন্স। ঐতিহ্য ও আধুনিকতার মিলনে গড়া এই লুকে জয়া যেন সকলের নজর কেড়েছেন।
ছবিগুলিতে তার কপালে লাল টিপ, মাথায় লাল ও সাদা গোলাপ এবং চোখে স্টাইলিশ রোদচশমা তাকে এক আভিজাত্যপূর্ণ আভা দিচ্ছিল। হাতে পরা ছিল পাথরের তৈরি চুড়ি ও বালা। তবে পুরো লুকের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল তার হাতে থাকা লাল আপেল।
জয়া সেই আপেল নিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনও আপেল হাতে ধরে, কখনও মাথার উপর ব্যালেন্স করে, আবার কখনও ঠোঁটের কাছে ধরে ছবি তুলেছেন। এই ছবিগুলো পোস্ট করে জয়া ক্যাপশনে লিখেছেন, ‘আপেল হয়ো না।’
ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তরা মন্তব্যের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘দারুণ সুন্দর লাগছে,’ আবার কেউ উচ্ছ্বাস দেখিয়েছেন, ‘লাভ অফ মাই লাইফ।’ অনেকে মজা করে লিখেছেন, ‘পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস, জল নিয়ে আয়।’





