সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অস্ত্রোপচারের পর বদলে গেল শাহরুখের রাতজাগা অভ্যাস

স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে পাঁচ সদস্যের যে সুখী সংসার, তা সত্ত্বেও রাতের ঘুম নিয়ে বরাবরই সমস্যায় ভুগতেন শাহরুখ খান। চার ঘণ্টার বেশি ঘুমাতে পারতেন না তিনি। তবে সম্প্রতি এই অভ্যাসে এসেছে পরিবর্তন।


বলিউডের ‘বাদশা’ দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় তার অভিনয় মুগ্ধতা ছড়িয়ে আসছেন। অভিনয়ের পাশাপাশি নিজস্ব প্রযোজনা সংস্থারও দায়িত্ব সামলান তিনি। এদিকে ওটিটি দুনিয়ায় পরিচালক হিসেবে অভিষেক হয়েছে পুত্র আরিয়ান খানের। মেয়ের সুহনাও পেশাগতভাবে অভিনয়কেই বেছে নিয়েছেন। রয়েছে ছোট ছেলে আব্রামও। সব মিলিয়ে সুখী পারিবারিক জীবন। তবু রাতে ঘুম না হওয়া তার বহুদিনের সমস্যা।

সম্প্রতি এক অনুষ্ঠানে শাহরুখ জানান, চার ঘণ্টার বদলে এখন সে দিনে পাঁচ-ছয় ঘণ্টা ঘুমানোর চেষ্টা করছেন। কারণ কিছুদিন আগে তার কাঁধে অস্ত্রোপচার হয়েছে। দ্রুত সুস্থ হওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম বাড়িয়েছেন তিনি। যদিও অভিনেতার কথায়, কাজের ব্যস্ততায় ডুবে থাকতেই তিনি বেশি স্বস্তি পান। কখনও কখনও শারীরিক ক্লান্তি সয় না, কিন্তু মন সবসময় আরও কাজের খোঁজে ব্যাকুল থাকে। সেই কারণেই কম ঘুমিয়েও এতটা শ্রম দিতে পারেন।

২০২৩ সালে পরপর তিনটি ছবি মুক্তির পর এখন ‘কিং’ সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত শাহরুখ। এই ছবিতে সম্পূর্ণ ভিন্ন রূপে—পেশিবহুল অবয়বে—দেখা যাবে তাকে। সেই লক্ষ্যে শরীরচর্চা ও প্রস্তুতি জোরদার করেছেন অভিনেতা।

শেয়ার করুন