সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি একই বিভাগের শিক্ষক।
গত ১০ ডিসেম্বর উপাচার্য প্রফেসর ড. নকিব মুহাম্মদ নাসরুল্লাহর উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাসির উদ্দিন মিঝিও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম সিদ্দিকী, প্রফেসর ড. এ. এফ. এম. আকবর হোসাইন, প্রফেসর ড. আবু নোমান মো. এরশাদ উল্লাহ এবং প্রফেসর ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ লোকমান হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রাব্বানী, প্রফেসর ড. খান মোহাম্মদ ইলিয়াস এবং প্রফেসর ড. শেখ এ.বি.এম. জাকির হোসেনসহ অন্যান্য শিক্ষকও উপস্থিত ছিলেন।
উপাচার্য ড. নকিব মুহাম্মদ নাসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সকল শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তিনি আশা করেন এই বিভাগ ভবিষ্যতে জ্ঞান, গবেষণা ও একাডেমিক উৎকর্ষতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, আমি এই ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম সুতরাং আবার এই ডিপার্টমেন্টের সভাপতি হিসেবে কাজ করার সম্মান অনেক। সাবেক চেয়ারম্যানের মাধ্যমে ডিপার্টমেন্ট যেরকম সাফল্য ধরে রেখেছে এবং যাতে একই ধারাবাহিকতা রক্ষা করা যায় এর জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে উপাচার্য ‘প্রফেসর ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে নতুন চেয়ারম্যান হিসেবে অভিনন্দন জানান’। তিনি আশা প্রকাশ করেন যে নতুন চেয়ারম্যানের নেতৃত্বে বিভাগ আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে তিনি বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাসির উদ্দিন মিঝির সফল মেয়াদের জন্য কৃতজ্ঞতা জানান।





