শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় অর্ধ কোটি টাকা মূল‍্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার

লতিফুল করিম, বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে বগুড়া র‍্যাব১২  সদস‍্যরা। এসময় তিন পলিথিন কারবারিকে বিভিন্ন মেয়াদে  জেল জরিমানা  করা হয়েছে।

আজ ১০  ডিসেম্বর সকলে বগুড়া জেলা শহরতলী কালীতলা এলাকা র‍্যাব ১২   ও মোবাইল কোটের একটি দল  অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।

 বগুড়া, র‌্যাব-১২, কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানায়, গোপন সংবাদে র‍্যাব জানতে পারেন  বগুড়া  জেলা শহরের কলোনি এলাকায় একটি গোডাউনে বিপুল পরিমাণ পলিথিন বিক্রির জন‍্য মজুত করা হয়েছে।

 এমন সংবাদে  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  রশিদুল ইসলম ও র‌্যাব-১২, কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদের নেতৃত্বে  র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল অভিযান চালিয়ে ৫২  লাখ টাকা মূল‍্যে  ২৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন সহ তিন পলিথিন কারবারিকে আটক করা হয়।

এসময়  মোবাইল  কোটের বিচারক তাদের  ২ লাখ টাকা  টাকা জরিমানা   ও  অভিযুক্ত  মোঃ হেলালুজ্জামান(৪৫), পিতা-মৃতঃ দুদু মন্ডল, সাং আটাপাড়া, থানাঃ বগুড়া সদর, জেলাঃ বগুড়া’কে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড,  মোঃ রফিকুল ইসলাম(৪০) পিতা-মৃতঃ জাবেদ আলী, সাং নাটাই পূর্ব পাড়া, থানাঃ বগুড়া সদর, জেলাঃ বগুড়া’কে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং  মোঃ জাকারিয়া (২২) পিতা-মোঃ বাদল, সাং গোকুল, থানাঃ বগুড়া সদর, জেলাঃ বগুড়া’কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

শেয়ার করুন