সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বলিউডের বাদশা নিজেই প্রশিক্ষণ দিচ্ছেন মেয়ে সুহানাকে ‘কিং’-ছবির জন্য

বলিউড বাদশা শাহরুখ খান তার মেয়ে সুহানাকে ‘কিং’ ছবির জন্য অ্যাকশন দৃশ্যে নিখুঁত পারদর্শী করে তুলতে নিজের হাতে প্রশিক্ষণ দিচ্ছেন। শুটিং সেটকেই তিনি পুরোপুরি প্রশিক্ষণ কেন্দ্রের মতো সাজিয়েছেন, যাতে মেয়ে ছবিতে যুদ্ধে দক্ষভাবে অংশ নিতে পারে।

সম্প্রতি এক অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও পরিচালক ফরাহ খান। সেখানে ফরাহ জানান, কীভাবে শাহরুখ মেয়েকে সরাসরি ট্রেনিং দিচ্ছেন। এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ফরাহ বলেন, “শাহরুখের ছেলে সত্যিই চমৎকার একটি ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ তৈরি করেছে। সুহানা অনেক পরিশ্রমী। এবার তাঁকে ‘কিং’ ছবিতে দেখা যাবে। আমি জানি, শাহরুখ নিজে ওকে অ্যাকশন দৃশ্যে প্রশিক্ষণ দিচ্ছেন।”

শাহরুখ যখন এই প্রশংসা শুনলেন, তখন মৃদু হাসি দিয়ে মাথা নাড়তে দেখা গেছে তাঁকে। সুহানা ২০২৩ সালে ‘দ্য আর্চিস’ ছবির মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক করেছিলেন। এবার তিনি বড়পর্দায় অভিষেক ঘটাচ্ছেন ‘কিং’ ছবির মাধ্যমে। উল্লেখ্য, সম্প্রতি শাহরুখের ৬০তম জন্মদিনে ছবিতে তার লুক প্রকাশিত হয়েছে।

শেয়ার করুন