সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের বাজারে আজ স্বর্ণের দাম

ফাইল ছবি

সবশেষ সমন্বয়ে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সবশেষ সমন্বয়কৃত দাম অনুযায়ী দেশজুড়ে মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ২ ডিসেম্বর রাতে ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে নতুন দাম ঘোষণা করেছিল।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের বিক্রয়মূল্য:

  • ২২ ক্যারেট: ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা

  • ২১ ক্যারেট: ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা

  • ১৮ ক্যারেট: ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, ১ ডিসেম্বর দাম সমন্বয় করে ভরিতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫৬ বার দাম বৃদ্ধি পেয়েছে এবং ২৭ বার কমানো হয়েছে।

অপরদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরি রুপার দাম:

  • ২২ ক্যারেট: ৪ হাজার ২৪৬ টাকা

  • ২১ ক্যারেট: ৪ হাজার ৪৭ টাকা

  • ১৮ ক্যারেট: ৩ হাজার ৪৭৬ টাকা

  • সনাতন পদ্ধতি: ২ হাজার ৬০১ টাকা

চলতি বছর রুপার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস পেয়েছে।

শেয়ার করুন