ছবি : সংগৃহীত
বলিউডের কিয়ারা আদভানি, যিনি চলতি বছরের জুলাই মাসে কন্যা সন্তানের মা হয়েছেন, মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে আসলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই ছোট ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি, যা ভক্তদের মধ্যে কৌতূহল জাগিয়েছিল। জন্মের পর কিয়ারা নিজেকে পুরোপুরি গৃহবন্দি রেখেছিলেন, শুধুমাত্র ক্লিনিক যাতায়াত করতেন। তবে এবার তিনি প্রত্যাশিতভাবে শুটিং ফ্লোরে ফিরে এলেন এবং পুরোনো রূপে নিজেকে তুলে ধরলেন।

মা হওয়ার পর কিয়ারা দ্রুত বাড়তি ওজন ঝরিয়েছেন। ছিপছিপে চেহারায় তিনি কাঁধখোলা ডেনিম শার্ট এবং শর্টস পরে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। একটি বিজ্ঞাপনী শুটিংয়ে অংশগ্রহণ করে তিনি আবার কাজের ক্ষেত্রে ফিরেছেন।
শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করেছেন কিয়ারা। এছাড়াও তিনি মেয়ে সায়রার বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য শেয়ার করেছেন এবং জানান, “মেয়ের স্বভাব খুবই ভালো।”





