নুর ইসলাম, দিনাজপুর প্রতিনিধি :
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা কে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পতাকা উত্তোলন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের অন্যান্য আলোচকরা বলেন, দুর্নীতি প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান ও বলেন দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ও স্থানীয় সুধীজন অংশ নেন উপস্থিত ছিলেন।





