সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও যুক্তরাষ্ট্র-ভারতের বাণিজ্য উত্তেজনা শুরু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, ভারত থেকে চাল আমদানির ওপর নতুন শুল্ক আরোপের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টকে প্রশ্ন করেন, “ভারত কী কারণে যুক্তরাষ্ট্রে চাল ডাম্প করার অনুমতি পাচ্ছে? তাদের শুল্ক দিতে হবে কি? ভারতের জন্য কোনো ছাড় আছে কি?”

স্কট বেসেন্ট বৈঠকে জানান, ভারতের চাল আমদানিতে কোনো বিশেষ ছাড় নেই এবং দু’দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনা এখনো চলমান।

এরপর ট্রাম্প স্পষ্টভাবে বলেন, “ভারত এইভাবে যুক্তরাষ্ট্রে চাল ডাম্প করতে পারবে না।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে শুল্ক নিয়ে মার্কিন সম্পর্ক কিছুটা টানাপড়েনে রয়েছে। ভারতের বিভিন্ন শহরে ট্রাম্পের ছবির কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে এবং হায়দরাবাদে ট্রাম্পের নামে সড়কের নামকরণের বিষয়েও তোলপাড় সৃষ্টি হয়েছে।

ট্রাম্পের দাবি, তার নেতৃত্বে অন্তত ৭-৮টি যুদ্ধ থামানো সম্ভব হয়েছে, যার মধ্যে ভারত-পাকিস্তান সংঘাতও রয়েছে। তবে বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন। তবে দুই দেশের আলোচনার প্রেক্ষিতে সেই শুল্ক কিছুটা কমানো হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানানো হয়। এবার ট্রাম্প নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন।

শেয়ার করুন