মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপে অভিবাসন নীতি আরও কঠোর, না মানলে দীর্ঘ সময়ের জেল

সংগৃহীত ছবি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলো অভিবাসন নীতি কঠোর করার একটি নতুন প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাব অনুযায়ী, অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য ‘রিটার্ন হাব’ নামে বিশেষ কেন্দ্র স্থাপন করা হবে।

সোমবার (৮ ডিসেম্বর) বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে ২৭টি দেশের প্রতিনিধি অভিবাসীদের প্রবেশ ও প্রত্যাবর্তন নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, নতুন নীতিতে অভিবাসীদের জন্য কঠোর নিয়ম ও শাস্তিরও ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন প্রস্তাবে যা উল্লেখযোগ্য:

  • রিটার্ন হাব কেন্দ্র: যাদের আশ্রয় আবেদন বাতিল হয়েছে, তাদের এই কেন্দ্রে পাঠানো হবে।

  • দীর্ঘ সময়ের জেল: ইউরোপ ছাড়তে অস্বীকৃতি জানালে অভিবাসীদের দীর্ঘ সময় আটক রাখা যাবে।

  • তৃতীয় দেশে প্রত্যাবর্তন: তাদের নিজ দেশ নয়, বরং ইইউ যে দেশগুলোকে ‘নিরাপদ’ বলে বিবেচনা করে সেখানে পাঠানো হবে। প্রতি বছর কমপক্ষে ৩০ হাজার আশ্রয়প্রার্থী ইইউর বিভিন্ন দেশে বিতরণ করা হবে। চাইলে দেশগুলো শরণার্থী গ্রহণের বদলে প্রতি ব্যক্তির জন্য ২০ হাজার ইউরো আর্থিক সহায়তাও দিতে পারবে।

এতে যদিও ২০২৫ সালে অবৈধভাবে ইউরোপে প্রবেশকারীর সংখ্যা ২০২৪ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ কমেছে, মানবাধিকার ও এনজিও কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মত, নতুন নীতিগুলো আরও বেশি মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে।

শেয়ার করুন