মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোআকান রাজ্যে শনিবার একটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের অফিস জানিয়েছে, উপকূলীয় শহর কোয়াহুয়ায়ানার পুলিশ স্টেশনের সামনের এলাকায় ঘটেছে বিস্ফোরণটি। ঘটনায় তদন্তভার এখন দপ্তরের হাতে।
প্রাথমিকভাবে নিহত তিনজনের তথ্য জানানো হয়েছিল, তবে পরবর্তীতে তা বেড়ে পাঁচজন হয়েছে। নিহতদের মধ্যে তিনজন স্থানীয় পুলিশ কর্মকর্তা ছিলেন।





