বুধবার, ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে স্বামীর দ্বিতীয় বিয়ে, পাকিস্তানি নারীর ন্যায়বিচারের আবেদন

ছবি: সংগৃহীত

ভারতে বসবাসরত পাকিস্তানি বংশোদ্ভূত নিকিতা নগদেভ অভিযোগ করেছেন, তার স্বামী বিক্রম নগদেভ গোপনে দিল্লিতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। নিকিতা ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।

নিকিতা জানান, তিনি ২৬ জানুয়ারি ২০২০ সালে করাচিতে হিন্দু প্রথা অনুযায়ী বিক্রমকে বিয়ে করেন। এক মাস পর তিনি ভারতে যান, কিন্তু কয়েক মাসের মধ্যেই স্বামীর আচরণ বদলে যায়। ৯ জুলাই ২০২০ সালে ‘ভিসা জটিলতা’ বলে তাকে জোর করে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। এরপর বিক্রম তাকে ভারতে ফেরানোর চেষ্টা করেননি।

ভিডিও বার্তায় নিকিতা বলেন, “আমি বারবার অনুরোধ করেছি আমাকে ভারতে নিতে, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন। যদি আজ ন্যায় না পাই, নারীরা ন্যায়বিচারের ওপর বিশ্বাস হারাবে।”

নিকিতা অভিযোগ করেছেন, তার শ্বশুরবাড়িতে তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে এবং স্বামী একটি আত্মীয়ার সঙ্গে সম্পর্ক রাখছিলেন। করোনা লকডাউনের সময় তাকে পাকিস্তানে পাঠানো হয়, এবং বর্তমানে ভারতে প্রবেশের অনুমতিও দেওয়া হচ্ছে না।

পরে নিকিতা লিখিত অভিযোগ দায়ের করেন। মধ্যপ্রদেশ হাইকোর্ট অনুমোদিত সিন্ধি পান্চ মধ্যস্থতা ও আইন পরামর্শ কেন্দ্র মামলাটি দেখলেও বিক্রম ও তার সম্ভাব্য দ্বিতীয় স্ত্রীর কাছে নোটিশ পাঠানোর পরও মধ্যস্থতা ব্যর্থ হয়। ৩০ এপ্রিল ২০২৫-এ কেন্দ্র জানিয়েছে, দুই পক্ষই ভারতীয় নাগরিক নয়, তাই বিষয়টি পাকিস্তানের অধিক্ষেত্রে পড়ে। বিক্রমকে পাকিস্তানে ফেরত পাঠানোর সুপারিশও দেওয়া হয়।

এর আগে ২০২৫ সালের মে মাসেও নিকিতা ইন্দোর সোশ্যাল পান্চায়েতে অভিযোগ করেছিলেন। কালেক্টর অশীষ সিং জানান, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন