সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মেয়র হওয়ার পরও নেতানিয়াহুকে গ্রেফতার করতে পারবেন না মামদানি

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার ক্ষমতা রাখেন না বলে জানিয়েছেন শহরটির গভর্নর ক্যাথি হোচুল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আগামী ১ জানুয়ারি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মামদানি। ইসরাইলের বিষয়ে কঠোর অবস্থানের জন্য দীর্ঘদিন ধরে পরিচিত তিনি। এই মনোভাবের কারণে অনেক ইহুদি নাগরিক উদ্বিগ্ন। তবে তিনি আগেই প্রতিশ্রুতি দিয়েছেন, যদি নেতানিয়াহু নিউইয়র্ক সফরে আসেন, তিনি তাকে গ্রেফতার করবেন।

এক সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি নিয়ে হোচুলের মন্তব্য জানতে চাইলে তিনি জানান, এই পরিকল্পনার সঙ্গে তিনি একমত নন এবং “নিউইয়র্ক সিটির মেয়রের এমন কোনো ক্ষমতা নেই।”

মামদানির দাবি, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, সেটিই তার ভিত্তি। তবে আইসিসির যুক্তরাষ্ট্রে কোনো এখতিয়ার নেই এবং মার্কিন ফেডারেল আইন স্থানীয় সরকারকে আদালতের সঙ্গে সহযোগিতা করতে বাধা দেয়। পাশাপাশি আরেকটি ফেডারেল আইন বিদেশি রাষ্ট্রপ্রধান বা কূটনৈতিক কর্মকর্তাদের আটক বা কর্মকাণ্ডে বাধা দেওয়াকে অপরাধ হিসেবে গণ্য করে। আইন বিশেষজ্ঞরাও মন্তব্য করেছেন, মামদানির হুমকির কোনো আইনগত ভিত্তি নেই।

তবুও নেতানিয়াহু বুধবার জানিয়েছে, তিনি নিউইয়র্ক সফরের পরিকল্পনায় অটল। প্রতি বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিতে শহরটি সফর করেন তিনি।

শেয়ার করুন