মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই আন্দোলনের ১৮২ শহীদের মরদেহ উত্তোলন শুরু রবিবার

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের কাজ শুরু হচ্ছে রবিবার (৭ ডিসেম্বর)।

শহীদদের ডিএনএ নমুনা সংগ্রহে রবিবার থেকে কাজ শুরু করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার লুইস ফন্ডেব্রিডার এবং সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে ২ ডিসেম্বর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে সিআইডির কর্মকর্তারা অজ্ঞাত শহীদদের কবর পরিদর্শন করেন।

৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের প্রেক্ষিতে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। আবেদনে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন বয়সের নারী-পুরুষ শহীদ হন।

সিআইডির ফরেনসিক ইউনিট জানিয়েছে, কবরস্থানে তাবু স্থাপন করা হয়েছে। সেখানে মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্ত করা হবে। এরপর মরদেহ যথাযথ প্রক্রিয়ায় পুনঃদাফন করা হবে।

শেয়ার করুন