শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে ‘শানে তাওহীদ’ সম্মেলন: বাউল আবুল সরকারের ঘটনায় শাস্তির দাবিতে পাঁচ দফা প্রস্তাব

0-4024x1784-0-0-{}-0-12#
রবিউল হক, স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে পাঁচ দফা দাবিতে অনুষ্ঠিত হয়েছে ‘শানে তাওহীদ’ সম্মেলন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে—বিজয় মেলার মাঠে—হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।
সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও মানিকগঞ্জের বিভিন্ন স্থান থেকে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন। বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ নিয়ে কটূক্তি ও বিভ্রান্তি রোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।
সম্মেলনের পাঁচ দফা দাবি: ১. ধর্মীয় মূল্যবোধ অবমাননার ঘটনায় কঠোর আইনগত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা। ২. ইসলামের নামে বিভ্রান্তিকর মতবাদ ও কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। ৩. ওরশ-মাজার-মেলা ও পালাগানের আসরে মাদক ও অশালীনতা বন্ধ করা। ৪. ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সরকারের নিরপেক্ষ ভূমিকা বজায় রাখা। ৫. তাওহিদি জনতার বিরুদ্ধে দায়ের হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহার।
বক্তারা বাউল আবুল সরকারের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনগতভাবে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহ মুহাম্মদ সাঈদ নূর। বক্তব্য দেন মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আহমদ আলী কাশেমীসহ অন্যান্য নেতারা।
শেয়ার করুন