শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মান্দায় স্বাস্থ্যসেবায় বিপর্যয়, দ্বিতীয় দিনে টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের কর্মবিরতি অব্যাহত

filter: 115; fileterIntensity: 0.8; filterMask: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.95555556, 0.45625);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

এম এ মতিন (নওগাঁ প্রতিনিধি):

বেতন কাঠামো দশম গ্রেডে উন্নীত করার দাবিতে নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দ্বিতীয় দিনের মতো অর্ধ দিবস কর্মবিরতি পালন করছেন।

বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা কর্মবিরতি চালিয়ে যান। এতে হাসপাতালের নিয়মিত চিকিৎসাসেবা ও ল্যাব–ফার্মেসি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ও বিএমটিএ নওগাঁ জেলা সভাপতি অমল কুমার, ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জ উদ্দিন, ফার্মাসিস্ট মনিরুল ইসলাম ও সাইফুল ইসলাম টুকু।

বক্তারা বলেন, “সমপর্যায়ের ডিগ্রিধারী নার্স, উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপ-পরিদর্শক (এসআই)সহ অন্যান্য ডিপ্লোমাধারীরা ইতোমধ্যে দশম গ্রেড পাচ্ছেন। অথচ আমরা এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত—এটি সুস্পষ্ট বৈষম্য।”

অর্ধদিবস কর্মবিরতির কারণে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
চকশ্যামরায় গ্রামের এনামুল হক বলেন, “সকাল থেকে ব্লাড পরীক্ষার জন্য লাইনে আছি—এখনো স্যাম্পল নেয়নি।”
ছোটবেলালদহ গ্রামের নিজাম উদ্দিন সরদার জানান, “সকাল থেকে দাঁড়িয়ে আছি, কাউন্টার থেকে কোনো ওষুধ দিচ্ছে না।”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম বলেন,
“আন্দোলনকারীদের দাবি যৌক্তিক। দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাদের কাজে ফেরানো জরুরি। দীর্ঘ কর্মবিরতিতে রোগীদের মারাত্মক ভোগান্তি হচ্ছে।”

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা ও জনপ্রশাসন উপদেষ্টার দ্রুত হস্তক্ষেপ না হলে আন্দোলন সারাদেশে ছড়িয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছাতে পারে।

শেয়ার করুন