মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ দফা দাবিতে সড়ক অবরোধ করলেন ইডেন কলেজ শিক্ষার্থীরা

ইডেন মহিলা কলেজকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং কোনো বিভাগ বিলুপ্ত না করার দাবিসহ পাঁচ দফা দাবি নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কলেজের ২ নম্বর গেটের সামনে আজিমপুর–নীলক্ষেত সড়ক অবরোধ করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘তোমার দাবি, আমার দাবি— পাঁচ দফা’, ‘সহশিক্ষার ঠিকানা, ইডেনে হবে না’ ইত্যাদি।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি হলো—

১. ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা।
২. কোনো ডিপার্টমেন্ট বিলুপ্ত না করা।
৩. বিশ্ববিদ্যালয়ের সময় দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা না রেখে ২৪ ঘণ্টা খোলা রাখা।
৪. ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখা; ইন্টারমিডিয়েট চালু না করা।
৫. ইডেন কলেজ মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে— তাই এটিকে একটি মাত্র ফ্যাকাল্টিতে রূপান্তর করা যাবে না।

পুলিশ জানায়, শিক্ষার্থীরা কিছুক্ষণ সড়ক থেকে সরে গেলেও পরে পুনরায় সেখানে অবস্থান নেন। তাদের অবস্থানের কারণে আজিমপুর–নীলক্ষেত সড়কে তীব্র যানজট তৈরি হয়ে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

শেয়ার করুন