বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফাইল ছবি :

সিরিজের শেষ ম্যাচেও টস জিততে পারেনি বাংলাদেশ। আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টারলিং কয়েনভাগ্য পাশে পেয়ে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এ নিয়ে সিরিজের তিনটি ম্যাচে সবাই আগে ব্যাটিং করেছে আয়ারল্যান্ড।

প্রথম দুই ম্যাচে টস জেতা দল শেষ পর্যন্ত জয় পায়নি। প্রথম ম্যাচে বাংলাদেশ টস জিতলেও জিতেছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচে টস হেরে স্বাগতিকরা জয় পায়।

দুই দল এখন পর্যন্ত ১০ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৬ জয় বাংলাদেশ, ৩ জয় আয়ারল্যান্ডের। একটি ম্যাচে ফল হয়নি। চলতি সিরিজে দুই দলের জয় একটি করে।

ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার কারণে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ ম্যাচ জিতে সিরিজের ট্রফি নিজেদের করার সুযোগ তাদের সামনে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর ২টায় শুরু হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

প্রথম ম্যাচে হ্যারি টেক্টর ও টিম টেক্টরের ঝড়ে আয়ারল্যান্ড ১৮১ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ৯ উইকেটে ১৪২ রানের বেশি করতে পারে নি।

দ্বিতীয় ম্যাচেও ঝড়ো শুরু পায় আইরিশরা। তবে পাওয়ার প্লের পর বাংলাদেশের বোলারদের দারুণ প্রয়াসে তাদের ১৭০ রানেও আটকে দেয়া হয়। লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ সাইফ উদ্দিনদের ঝড়ে বাংলাদেশ জয় তুলে সিরিজে সমতা ফেরায়।

শেষ ম্যাচেও এমন দলীয় পারফরম্যান্সের আশায় থাকবে স্বাগতিকরা।

শেয়ার করুন