মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শততম জন্মদিনের দুইদিন আগে প্রয়াত ফরাসি অভিনেত্রী লিসে বোর্দিন

ছবি : সংগৃহীত

জন্মদিনের মাত্র দুইদিন আগে না ফেরার দেশে পাড়ি জমালেন ১৯৪০ ও ৫০-এর দশকের বহুল জনপ্রিয় ফরাসি মডেল ও অভিনেত্রী লিসে বোর্দিন। গত ২৮ নভেম্বর ফ্রান্সের ল্যাবাস্টাইড ডি’আর্মাগনায় নিজের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।

অভিনেত্রীর পরিবার ও স্বজনরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লিসে বোর্দিনের মৃত্যু তার জন্মদিনের ঠিক দুইদিন আগে ঘটে। তিনি মূলত বিলি ওয়াইল্ডারের ‘লাভ ইন দ্য আফটারনুন’ সিনেমায় গ্যারি কুপার, অড্রে হেপবার্ন ও মরিস শেভালিয়ারের সঙ্গে অভিনয় করে পরিচিতি লাভ করেছিলেন।

লিসে বোর্দিন বাদামি চুল ও নীল চোখের জন্য প্রসিদ্ধ ছিলেন। তিনি অভিনেত্রী সোফিয়া লরেনের সঙ্গে ‘দ্য রিভার গার্ল’ (১৯৫৪) সিনেমায়, লিন্ডা ডার্নেল ও ভিত্তোরিও ডি সিকার সঙ্গে ‘ইট হ্যাপেনস ইন রোমা’ (১৯৫৫) এবং এডি কনস্টানটাইনের সঙ্গে ‘ডিশনোরেবল ডিসচার্জ’ (১৯৫৭) সিনেমায় একজন ম্যাগাজিন সম্পাদক চরিত্রে অভিনয় করেছেন।

ওয়াইল্ডার এবং আইএএল ডায়মন্ডের লেখা রোমান্টিক কমেডি ‘লাভ ইন দ্য আফটারনুন’ (১৯৫৭) সিনেমায় লিসে বোর্দিন মার্কিন প্লে-বয় ফ্রাঙ্ক ফ্ল্যানিগানের চরিত্রে অভিনয় করেন। যদিও যুক্তরাষ্ট্রে সিনেমাটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়, ইউরোপে এটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।

১৯২৫ সালের ৩০ নভেম্বর ফ্রান্সের অ্যালিয়ারের নেরিস-লেস-বেইনসে জন্মগ্রহণ করেন লিসে বোর্দিন। মডেল হিসেবে তিনি ক্যারিয়ার শুরু করেন এবং ক্লডিন ম্যাগাজিনের মালিকের সঙ্গে সাক্ষাৎকালে মডেলিংয়ে প্রবেশ করেন।

ফরাসি মডেলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে লিওনাইড মোগুই পরিচালিত ‘লে এনফ্যান্টস দে ল’আমোর’ (১৯৫৩), গ্যাবি মোরলের সঙ্গে অভিনীত ‘কোয়ে দেস ইলিউশনস’ (১৯৫৯) এবং ভ্যান জনসন, ডিক ইয়র্ক ও ল্যারি স্টর্চ অভিনীত ‘দ্য লাস্ট ব্লিটজক্রিগ’।

ব্যক্তিজীবনে লিসে বোর্দিন একবারই বৈবাহিক সম্পর্কে জড়িয়েছেন। তিনি ব্রাজিলিয়ান শিল্পপতি রবার্তো সিব্রার সঙ্গে অল্প সময়ের জন্য দাম্পত্য জীবন কাটিয়েছেন।

শেয়ার করুন